মেহজাবীনের প্রথম সঙ্গে মুক্তি পেল সিনেমা
| মেহজাবীনর |
লড়াকু নারী মালতী রানী হয়ে গতকাল বড় পর্দায় এসেছেন মেহজাবীন চৌধুরী। ঢাকাসহ দেশজুড়ে ২০টি প্রেক্ষাগৃহে গতকাল মুক্তি পেয়েছে তারকা এই অভিনেত্রীর ছবি ‘প্রিয় মালতী’। এ ছাড়া গতকাল দেশের প্রেক্ষাগৃহে এসেছে আরও তিন সিনেমা।
বড় পর্দায় প্রথমবার:
১৫ বছরের অভিনয় ক্যারিয়ারে প্রথমবারের মতো দেশের সিনেমা
হলে মুক্তি পেল মেহজাবীন অভিনীত
সিনেমা। এতে আরও অভিনয়
করেছেন নাদের চৌধুরী, আজাদ আবুল কালাম,
মোমেনা চৌধুরী, সমু চৌধুরী, আনিসুল
হক বরুণ, শাহজাহান সম্রাট, রিজভী রিজু। ছবিটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা শঙ্খ
দাশগুপ্ত।
নির্মাতা
জানান, সিনেমায় মালতী চরিত্রটিকে সামাজিক, অর্থনৈতিক, মানসিক সংগ্রামের মধ্য দিয়ে যেতে
হয়। দেশের অনেক নারীর জীবনেই
এমন ঘটনা আছে। জীবনসংগ্রামের
পাশাপাশি প্রচলিত কিছু নিয়মকেও প্রশ্ন
করেছেন তিনি।
| মেহজাবীনর |
ঢাকায় স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ার, সনি স্কয়ার, বিজয় সরণি; ব্লকবাস্টার সিনেমাস, শ্যামলী সিনেমা, লায়ন সিনেমাস, আনন্দ সিনেমা, বিজিবি সিনেমায় ছবিটি দেখা যাচ্ছে।